এক ঘড়া বৃষ্টির ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয় বৃষ্টি আয়আয় বৃষ্টি আয়আয় বৃষ্টি আয়তুই এলে এই মনের থেকেমেঘগুলো সরে যায়।আমরা হেসে উঠিহেসেই কুটি কুটিখরায় পোড়া সবকিছু হয়এই আমাদের জুটি।তুই আসলেই আমরা সবাইতোর পেছনে ছুটি।আয় বৃষ্টি আয়রেশহর-নগর গাঁয়রে!বৃষ্টিতে ভিজি ঝুপঝাপযেই না পড়ে ঝুম বৃষ্টি টুপটাপআমরা মোট্টেও থাকি না চুপচাপ।ঘরের বাইরে সোজাই চলে আসিশুধুই ভিজে চলি ঝুপুর ঝুপঝাপ।আলসে যত সব কুঁড়ের বাদশারাঘরের বাইরে তো ভিজতে আসে নাবৃষ্টি কী যে তারা কিছুই জানে নামনটা খুলে তারা একটু হাসে না।একটু দুষ্টু, পাগলা না হলেকী করে বৃষ্টি মাতাবে তাহলে?বৃষ্টি যখন পড়েবৃষ্টি যখন পড়েআমরা থাকি ঘরেমা যে তখন কত্তো কিছুকেবল রান্না করে!এই খিচুড়ি, এই যে পায়েশবৃষ্টি মানেই প্রচুর আয়েশ।কত্তো কিছু চাই খেতে চাইমায়ের খুশির নাই সীমা নাই।বৃষ্টিটা হোক তাই প্রতিদিনবিরামবিহীন, বিরামবিহীন।আজকে রেইনি ডেআজকে রেইনি ডেআজ ছুট্টিআজ নেই কোনোছোটাছুট্টি।আজ ইশকুল—নেই; বন্ধআজ বৃষ্টিরশুনি ছন্দ।আজ সারা দিনঘরে বন্দীতাই কবিতারদিকে মন দি।আজ হয়ে যাইখুব কবি তোআঁকি বৃষ্টিরশুধু ছবি তো।বৃষ্টি এলেইবৃষ্টি এলেই মন হয়ে যায় উদাস বাউলমনের ভেতর ফুটতে থাকে হাজারো ফুল।বৃষ্টি পড়ার শব্দ যেন ছন্দ নাচেরমগ্ন-বিভোর সবাই আহা দূরের-কাছের!বৃষ্টি যেমন পড়তে থাকে টাপুর-টুপুরএই প্রকৃতি তেমনি নাচে বাজিয়ে নূপুর।বৃষ্টি যেন গহন বুকে ঢেউয়ের খেলাসবাই ভোলে প্রহর, সাথে বার ও বেলা।বৃষ্টি যেন আকাশ-ভাঙা ঝরনাধারাতার সে সুরে কেবল জাগে প্রাণের সাড়া।যে নয় কবি, সে হয়ে যায় কবির কবিবৃষ্টি তাকে দিয়ে আঁকায় হরেক রকম ছবি!