এক ঝাঁক ছড়া
হাম্বাকে ডেকে বলে হাম্বিহাম্বাকে ডেকে বলে হাম্বিআমাদের ছেড়ে কোথা যাম্বি?এই দেশে কত ঘাসপাওয়া যায় বারো মাসএমনটা আর কোথা পাম্বি?এই কথা শুনে বলে হাম্বাতুই হলি নড়বড়ে থাম্বানয় কোনো মেরুতেইযাচ্ছি তো পেরুতেইনাচব রে মন ভরে শাম্বা \চিৎপটাং হলেইতুই একটা ফুলিশদেখলে পরে পুলিশথরথরিয়ে কাঁপিসঘণ্টা-মিনিট মাপিসবলিস, চিৎপটাং হলেইআমায় টেনে তুলিস \তোর সাথে তাই আড়িযা চলে যা বাড়িবাড়ি গিয়েই আর কিছু নয়আর কিছু নয় পিলিজভয় ভাঙানোর একশো বড়িএক ঢোকে তুই গিলিস \বিশুরাম পাণ্ডেকী যে বলো, তাই নাকি—বিশুরাম পাণ্ডেএলে পরে ঠিক ঠিক মাণ্ডে কি মাণ্ডেদশ সের তেল ভরে বড় এক ভাণ্ডেযাকে দেখে তাকে বলে,‘যাস কোথা আয় চলেদুই কানে তেল মেখে খুব জোরে টান দে।’অনেক দিনের পরচিত্তকুমার মাইতিপালিয়ে তিনি গিয়েছিলেনসেই যে কবে হাইতি!অনেক দিনের পরফিরে এলেন ঘরফেরার পরে সবাইবললে তাকে, ‘ও ভাইকোথায় টাকা-কড়ি?’মাইতি বলেন, ‘সরি,টাকার বদল এনেছি এইখোন্তা, কুড়াল, গাঁইতি,বাদ বাকি দিন ভালোই যাবে তাইতি।’তারপর? তারপর?আরে দূর কী যে বলো, বাড়ি তার ধামরাইনিঃশ্বাসে শেষ করে দশ কিলো আমড়াই। তারপর? তারপর?রাগে কাঁপে থরথরচিৎকার করে বলে, ‘আয় তোকে কামড়াইপ্রয়োজনে তুলে নেব দেহ থেকে চামড়াই?’দেখে শুনে এই সবচারদিকে কলরব‘থাকুক না ওই দেশে, দূরে যাই আমরাই।’