এক বিকেলের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপুরাতে বিকেল মানে আটকে পড়া গাড়িমতিঝিলের বিকেল মানে অফিস শেষে বাড়ি।হাতিরঝিলের বিকেল মানে সুখের ঘোরাঘুরিপুরান ঢাকার বিকেল মানে তেহারি-ডালপুরি।বেইলি রোডের বিকেল মানে বিফ-বার্গার-কোকরমনা পার্কের বিকেল মানে হাঁটতে থাকা লোক।পান্থপথের বিকেল মানে শপিং মলে ভিড়গুলশানেতে বিকেল মানে যানজটে অস্থির।শাহবাগের বিকেল মানে শিশুপার্কে ট্রেনএয়ারপোর্টের বিকেল মানে উড়ে যাওয়া প্লেন।শহর বুকে বিকেল মানে ব্যস্ত দোকানপাটশিশুর কাছে বিকেল মানেই একটা খেলার মাঠ।