একজন রজব আলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরব আলীর ছোট ছেলে রজব আলী ডনবাস করে সে ঢাকার শহর নিউ ইস্কাটনদেখতে কালো এবং মোটা তবে একটু বেঁটেহেথা হোথা অন্য কোথা চলে হেঁটে হেঁটেদুষ্টু ভীষণ রজব আলী লেখাপড়ায় বেশশখ হলো তার হেঁটে হেঁটেই ঘুরবে সারা দেশআজগুবি তার শখগুলো যে নানা রকম খেয়ালচায় গড়তে চীনের মতোই বাংলাদেশি দেয়ালনানা রকম ভাবনা আরও দেয় যে মাথায় উঁকিহয়নি বড় কেউ কখনো না নিয়ে কোনো ঝুঁকি।রজব আলীর স্বপ্ন চোখে দেশটা হবে মডেলথাকবে সবাই মিলেমিশে সুখশান্তি অঢেলযে যা বলে রজব আলী নিজের মতোই বোঝেঘুরে বেড়ায় এদিক সেদিক সৎমানুষের খোঁজে।