একটি গ্রাম ও দুর্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট সাজানো গ্রাম নাম দুর্বার,মিলেমিশে থাকে সেথা শ-টি পরিবারকূজনে সরব কানন ছিল ভরা ফুলে ফলে।চাষিদের শ্রমে ঘাসে ফলত যে ধানতাই দিয়ে নবান্নে ভরত উঠানতাদের ছিল না জানা অভাব কাকে বলে।কানে সদা আসত ভেসে শিশুদের হাসিসবখানে ছিল শুধু সুখ রাশি রাশিটলটলে পানি ছিল পদ্ম-ভরা বিলে।গাঁয়ের অদূরে ছিল সাগর বিশালজেলেরা সেথা যেত কাঁধে নিয়ে জালমাছ বেঁচে অতি সুখে দিন যেত চলে।বেশি সুখ নাকি সহে না কপালে।শান্ত সে পয়োধি হলো উত্তালতীরে আছড়িয়া পড়ে লহরী বিশাল।দুর্বারবাসীদের দুর্বার মনতা দেখে ভেঙে পড়ে ঝন-ঝন-ঝন।পানির ঘূর্ণি বহে লোকালয় দিয়ে,যা-ই পায়, তা-ই খায়; তুলে যায় নিয়েধ্বংস, তাণ্ডবে কাটে সারা রাতদুর্বারবাসীদের মন্দ বরাত।দুর্বারে ভোর হয়ে শেষে গোলযোগগাছে গাছে পাতা নেই, ডাকে না বিহগটলটলে বিল ধারে ফুটে নেই কাশতার মাঝে ভেসে আছে লাশ আর লাশ।এক কালরাতে হলো সব একাকারদুর্বারে যেন কিছু বাকি নেই আর দাতা সে সাগর সব নিয়ে গেছে জলেবেশি সুখ আর সইল না কপালে।নবম শ্রেণী, ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল।