একাত্তরের নিশান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার ফুল ফুটেছে গাছগাছালির শাখায় ফুল ফুটেছে মা-মাটিতে ছোট্ট খুকুর আঁকায়। ফুলের শোভায় রঙিন তুলো অনেক সাধের বাংলা পুবাল হাওয়ায় দুলছে ডগা, সবুজবরণ জাংলা। ফুল ফুটেছে পাহাড়-টিলা, নীল বিথারের আকাশে মাঠ-প্রান্তর, নদীর পাড়ে ফুরফুরানি বাতাসে। সে ফুল তুলো রক্তে রাঙা একাত্তরের নিশান—জমিনজুড়ে পতপতানি সবাই দ্যাখো, কী শান!