এলিয়েনদের সভায় একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি বসে আছি এলিয়েন্স কমান্ডিং চেয়ারে। আমার ডানে বসেছে ক্যাপ্টেন অব মুন, বাঁ দিকে বসেছে ক্যাপ্টেন অব সান। এখানে আমার পরিচিতি ক্যাপ্টেন অব আর্থ হিসেবে। এখন আমরা আলোচনা করছি পৃথিবীর উন্নতি নিয়ে। প্রথমে বলেছে ক্যাপ্টেন অব সান অর্থাৎ সূর্যনেতা। তার বক্তব্যের প্রথমেই ছিল, মানুষের স্বভাব সর্বপ্রথম ভালো করতে হবে। এ জন্য আমরা মানুষ নামের এলিয়েনদের সিনাপস্ বা সেন্সর পাল্টে দিতে পারি। সে আরও বলেছে, মানুষ এখন নিজেদের খুব উন্নত ভাবে। তারা চাঁদে পানির সন্ধান পেয়েছে, মঙ্গলে প্রাণের সন্ধান পেয়েছে। তবে সৌরজগতের প্রতিটি গ্রহ-উপগ্রহেও যে লখো-কোটি প্রাণী আছে, তা তারা জানে না। শুধু বাংলাদেশ নামক একটা জায়গার কিছু অদ্ভুত প্রাণী সে সম্পর্কে ধারণা রাখে। আমাদের সঙ্গে আলোচনায় ছিল সাব-প্ল্যানেট ক্যাপ্টেনরাও। তাদের মধ্যে থেকে শনির ১১ নম্বর উপগ্রহ আমাকে নির্দেশ করে বলল, ‘পৃথিবীর মানুষের বুদ্ধিমত্তা আমাদের দেশে গড়ে ৪২ ডিগ্রি। আর আমাদের উপগ্রহে ১০০ ডিগ্রি হলে তাদের গ্রহে হবে ১০ ডিগ্রি। এ থেকেই বোঝা যাচ্ছে, মানুষ কতটা নিচু শ্রেণীর এলিয়েন।’ এ কথা শুনে মঙ্গলের ২ নম্বর উপগ্রহ বলল, ‘আমি কথাটা সম্পূর্ণ বিশ্বাস করি না। আর এটুকু বিশ্বাস না করলেই নয়, বাংলাদেশ নামক দেশের অদ্ভুত প্রাণীগুলো পৃথিবীতে সবচেয়ে উন্নত। আমার ট্রুথ মেশিন তো তা-ই বলে। এর একটা কারণ দেখো, বাংলাদেশ কিন্তু কোনো জিনিস অনেক আগেই আবিষ্কার করে ফেলে। তবে এই জিনিস যদি তারা বিশ্বকে দেখায়, তাহলে বিশ্বের অন্যান্য দেশ ভাববে, বাংলাদেশই তো সব আবিষ্কার করছে, আমরা আর কিছু করব না। এই ভেবে তারা আর কোনো জিনিস আবিষ্কারের জন্য মাথা খাটাবে না। ফলে মানবজাতি হয়ে পড়বে অনুন্নত। তাই তারা তাদের আবিষ্কার বিশ্বকে জানায় না। তা ছাড়া ট্রুথ মেশিন তো কখনো মিথ্যা বলে না। বাংলাদেশের বুদ্ধিমত্তা যদি ১ ডিগ্রি হয়, তবে পৃথিবীর অন্যান্য দেশের হবে .০০০০১ বা তার চেয়ে কম। তার মানে, চিন্তা করে দেখো বাংলাদেশ কতটা উন্নত!’এদের সবার মধ্যে ক্যাপ্টেন অব সান অপেক্ষাকৃত উন্নত সেন্সরের ম্যাস্কিড। ম্যাস্কিড এলিয়েনদের ভাষা। এর মানে গ্রহ বা নক্ষত্রের নেতা। আর র‌্যাম্পিড মানে উপগ্রহের নেতা। সে বলল, ‘আমার মনে হয়, ক্যাপ্টেন অব আর্থ এতক্ষণ ধরে কাজ করছে, কোনো কথা বলছে না, তাকে কিছু বলতে দেওয়া উচিত।’ আমি বললাম, ‘আমার একটা কথা ছিল। আমরা সবাই আলোচনা করছি আর মুন ক্যাপ্টেন শনি ১৭ নম্বর আর ইউরেনাস ৩ নম্বর উপগ্রহ কাটাকুটি খেলায় ব্যস্ত।’ সঙ্গে সঙ্গে অ্যাম্বরিং বাজাল শনি ১৭ নম্বর। অ্যাম্বরিংও এলিয়েনদের ভাষা। এর মানে বেল। সে বলল, ‘আমরা কাটাকুটি খেলছি না, পৃথিবীর উন্নতির আগে কীভাবে বাংলাদেশকে অধিকতর উন্নত করা যায়, টাইম মেশিনের ম্যাপ এঁকে তা বোঝার চেষ্টা করছি। আমাদের পক্ষে পৃথিবীর উন্নতি করা কখনোই সম্ভব নয়। শুধু বাংলাদেশের পক্ষেই তা সম্ভব।’ সে আমাকে, ক্যাপ্টেন অব মুন ও ক্যাপ্টেন অব সানকে তার টাইম মেশিনে জোর করেই ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর আমরা অতীতে আসতে শুরু করলাম। মীর জাফর, সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভকে দেখতে ভালো লাগছিল না। তাই চলে এলাম ভবিষ্যতে। তখন দেখি বাংলাদেশ আর জিম্বাবুয়ের ক্রিকেট খেলা চলছে। তখন ক্যাপ্টেন অব মুন আর সান বলল, ‘আমরা এখন ঢুকে যাব বাংলাদেশি খেলোয়াড়দের সেন্সে। তখন জিতে যাবে বাংলাদেশ।’ এই বলে তারা উধাও হয়ে গেল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, তাদের ফিরে আসার আর নামগন্ধ নেই। আমি এতক্ষণ ঘুমিয়ে ছিলাম। জেগে উঠলাম কোনো এক ম্যাস্কিডের ডাকে। বেরিয়ে এলাম টাইম মেশিন থেকে। ওহ্! সে তো ক্যাপ্টেন অব জুপিটার। সে বলল, ‘ক্যাপ্টেন অব আর্থ, আমি এখন পৃথিবীতে খবর নিয়ে জানলাম, ক্যাপ্টেন অব মুন ও সান বাংলাদেশের সৌন্দর্যে মুগ্ধ। তারা আরও বেশ কয়েক দিন সেখানে থাকতে চায়। আর আমি এইমাত্র আপনার সেন্সে ঢুকে জানতে পারলাম, আপনার স্বপ্নের আর মাত্র ২.০৭ ভাগ বাকি। অর্থাৎ ইতিমধ্যে ৯৮.৯৩ ভাগ পেরিয়ে গেছে। আমি দেখেছি, আপনার মা আপনাকে ঘুম থেকে ডাকার প্রস্তুতি নিচ্ছেন। আপনাকে এখন ফিরে যেতে হবে। তবে একটা কথা, আপনি ঘুম থেকে উঠে আপনার অক্সফোর্ড ডিকশনারির ১৩৬ পৃষ্ঠায় একটা গল্প লেখা পাবেন। প্লিজ, সেটা প্রথম আলো নামক পত্রিকায় পাঠাবেন। আমি টাইম মেশিনে দেখছি, তারা এটা ছাপাবে। আর এটা “গোল্লাছুট”-এ পাঠাবেন। অন্য কোনো বিভাগে পাঠালে বড়রা এটাকে গাঁজাখুরি গল্প ভাববেন। এর সত্যতা তাঁরা বুঝবেন না। বিদায়!’ঘুম ভেঙে গেল। এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। মা আমাকে ঘুম থেকে ডাকছিল অনেক আগেই। তবে উঠিনি।আরও কিছুদিন পরের কথা। ডিকশনারিতে একটা শব্দ খুঁজতে গিয়ে হঠাৎ ১৩৬ পৃষ্ঠা বেরিয়ে এল। আর বের হলো একটা গল্প। দেখে অবাক হলাম না। সেটা পোস্ট করে দিয়ে এলাম। আর সেদিনই টিভিতে দেখলাম, বাংলাদেশ-জিম্বাবুয়ে দারুণ খেলা চলছে। জিতে গেল বাংলাদেশ! হিপ হিপ হুররে!বি.দ্র.: আমি একটা কথা কিন্তু এখনো বলিনি। এই গল্পটা আমি লিখিনি, ক্যাপ্টেন অব জুপিটার লিখে দিয়েছে। আর আপনারা একটু খোঁজ করে দেখবেন, ক্যাপ্টেন অব মুন আর সানকে পাওয়া যায় কি না। তারা কিন্তু বাংলাদেশেই আছে। তাদের কাছ থেকে বাংলাদেশের উন্নয়নের নিয়ম সম্পূর্ণ শোনা হয়নি।পঞ্চম শ্রেণী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।