এলোমেলো ছড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফড়িংবিকেলএকটা ফড়িং দুইটা ফড়িং তিনটা ফড়িং উড়ছিল ধানের ডগা দুলছে হাওয়ায় সেই হাওয়াতে সুর ছিল।ঝিঁঝিসন্ধ্যাএকটা ঝিঁঝি দুইটা ঝিঁঝি তিন ঝিঁঝি গান ধরছিল ওদের গানে সুর ছিল না লজ্জাতে ব্যাঙ মরছিল।জোনাকিরাতএক জোনাকি দুই জোনাকি তিন জোনাকি জ্বলছিল রাতেরবেলা জ্বলে জ্বলে কি যেন কি বলছিল।রাতপ্রহরীএকটা কুকুর দুইটা কুকুর তিনটা কুকুর ডাকছিল রাতপ্রহরী গলির মোড়ে হেই হুঁশিয়ার! হাঁকছিল।বৃক্ষনিধনএকটা বৃক্ষ দুইটা বৃক্ষ তিনটা বৃক্ষ কাটছে কে? নেই তো ছায়া নেই তো হাওয়া রৌদ্রপথে হাঁটছে কে?পুতুলকনেবাঁশের বাঁশি পাতার বাঁশি বেলুন বাঁশি বাজায় কে?স্কুলের পড়া শেষ না হতেই পুতুলকনে সাজায় কে?নদীউধাওএকটা নদী দুইটা নদী তিনটা নদী উধাও আজ কোথায় গেল পাল তোলা নাও প্রশ্নটা কি শুধাও আজ?