ওয়েঙ্গেনের স্বপ্নপুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুমের ভেতর মাঝেমধ্যে আমরা চলে যাই রূপকথার রাজ্যে। তা সেই স্বপ্নপুরী যদি ‘ঘুমের বাইরে’ও চলে আসে, কেমন হয় বলো তো? সিওন কুইনি লিয়ায়ো তা-ই করেছেন। তিন সন্তানের মা লিয়ায়ো থাকেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। তিনি একজন শিল্পী। প্রথম সন্তান ওয়েঙ্গেনের জন্মের পর দিন-রাত তার ছবি তুলতেন মা। ইচ্ছে ছিল, রূপকথার ভেতর ঘুমন্ত ওয়েঙ্গেনকে ঢুকিয়ে দিয়ে তার জাদুময় পৃথিবীটা ফুটিয়ে তুলবেন। এই অ্যালবামে ওয়েঙ্গেন কোথাও গালিভারস ট্রাভেলসের খুদে মানুষের দুনিয়ায়, আবার কখনো টারজান হয়ে বনেবাদাড়ে হাজির! দেখো, কী সুন্দর ছবিগুলো!
গ্রন্থনা: ফারজানা তাবাসসুম, সূত্র: ইগন্যান্ট