কণ্ঠ থেকে মায়ের স্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠ থেকে মায়ের স্বর আমার গলায় এসে বর্ণমালার ঝাঁপি খোলে একটুখানিক হেসে।চর্যাপদের গল্প শোনায় সেই সে মধুর ধ্বনি,গল্প-কথার বুননমালা উজল হীরকখনি।আমার ঠোঁটে মায়ের ঠোঁট ফোটায় পলাশ ফুলজোছনারাতে পদ্য বানায় হয় না তাতে ভুল।মায়ের দেয়া বর্ণ-ধ্বনি অথই সমুদ্দুর—ভাষার প্রদীপ জ্বালিয়ে শেখায় হাজার কথার সুর।