কফিদানব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিফান কাহনিক, জার্মানির এই ডিজাইনার কফি খেতে খুউব পছন্দ করেন। কোনো এক শীতের সকালে স্টিফান খুব আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছিলেন। এমন সময় কী হলো? হঠাৎ ধাক্কা লেগে কফির মগ থেকে কিছু কফি একটা সাদা কাগজে পড়ে গেল। স্টিফান সেই কাগজটার দিকে তাকিয়েই চমকে উঠলেন! কাগজে কফির যে দাগটা পড়েছে, সেটা দেখতে অবিকল একটা মনস্টার বা দানবের মতো। শুধু চোখ দুটো বসিয়ে দিলেই হয়! স্টিফান ঝটপট পেনসিল চালিয়ে সেই কফির দাগটাকে রূপ দিয়ে ফেললেন এক অদ্ভুত মনস্টারে। এই ছবি এঁকে স্টিফান এতই মজা পেলেন যে এরপর তিনি প্রায় পাঁচ শ দানব এঁকে ফেলেছেন শুধু কফির দাগ থেকেই। এসব দানব নিয়ে আবার ছোট ছোট গল্পও তৈরি করেছেন তিনি। স্টিফানের আঁকা তেমনই কিছু দানবের সঙ্গে চলো তোমাদেরও পরিচয় করিয়ে দিই। চাইলে এমন আজব ছবি তোমরাও আঁকতে পারো। তবে চা-কফি নিয়ে এই ‘শৈল্পিক দুষ্টুমি’ করতে গিয়ে যদি আম্মুর বকা খাও...আমি কিন্তু কিছু জানি না!
সাজিদুল হক, সূত্র: বোরডপান্ডা