কবিগুরুর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরজগৎজুড়ে তিনি আছেন আজও দাঁড়িয়ে,প্রকৃতিকে টানতে বুকে দু’হাত দিলেন বাড়িয়ে।কোথায় চরণ পড়েনি তাঁর, কোন সে বাগানখানি!বৃক্ষ, ফুল আর দূর্বাদলে বলল—‘তাঁকে জানি’।চাঁদ, সূর্য, আকাশ, নদী, সাগর এবং পাখি,বলল—‘তাঁকে সব কবিদের গুরু বলেই ডাকি।’পাহাড় বলে—‘বন্ধু আমার, আমিও তাঁকে চিনি,জগৎ বলে—‘আমরা সবাই তাঁরই কাছে ঋণী।’মেঘ বলেছে—‘আমিও আছি তাঁর সাথে কাব্যে’—অনন্তকাল কবিগুরু, তোমার কথাই ভাববে।