কল্পগাছে গল্প আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালো গল্প, তোমরা কোথায়?আমরা আমাদের বাড়িতে। ঘুমাচ্ছি।তাড়াতাড়ি এসো। কুশি তোমাদের সঙ্গে খেলতে চায়।গ, ল আর প তিনজন রওনা হলো কুশিদের বাড়ির দিকে।গ বলল, জোরে হাঁটো।প বলল, লাফাচ্ছি তো। এক পা দিয়ে আর কত লাফানো যায়?ল কিছু বলল না।গ বলল, ভেবে নাও, আজ কী গল্প শোনাবে কুশিকে।ল বলল, সব শেষ। বানিয়ে বানিয়ে ক্লান্ত।প বলল, আর বানানোর সাধ্যিও নেই।গ বলল, হাল ছেড়ো না। চেষ্টা করো। কুশিকে গল্প শোনানো চাই।ওরা ভাবতে লাগল। ভাবতে ভাবতে হাঁটতে লাগল। খুঁড়িয়ে খুঁড়িয়ে। লাফিয়ে লাফিয়ে। এরপর ওরা একত্র হলো। একসঙ্গে চলল।এক হলে চলা সহজ, ভাবনাগুলো সাজানো সহজ। কুশিকে নতুন নতুন গল্প বলা সহজ। বুঝতে পারল ওরা।গ থাকল সামনে। প পেছনে। প-এর মাথার ওপর উঠে বসল ল।ঠক ঠক ঠক। গল্প এসেছে। লাফিয়ে উঠল কুশি। মা দরজা খুলে দিলেন।কুশি বলল, গল্প এনেছ? নতুন গল্প? চলো, খেলতে খেলতে শুনি।গল্পরা বলল, চলো যাই, গল্প খুঁজি।কোথায়?ওই দূরের বাগানে। দেখি কোনো গল্পের গাছ পাওয়া যায় কি না।কুশি খুশিতে হাততালি দিয়ে উঠল। মা তাকে সাজিয়ে দিলেন।যেতে যেতে যেতে...ওরা ফড়িং দেখল। ঘাসফড়িং। প্রজাপতি দেখল। হলুদ, বেগুনি। ফুল দেখল। বুনো ফুল, লজ্জাবতী। একটা প্রজাপতি উড়ছে। হলুদ।কুশি বলল, ও যদি সাদা হতো, তাহলে ও পরি হতো।গল্পরা বলল, চলো।প্রজাপতিটাকে ধরে নিল ওরা। গন্ধরাজের কাছে গিয়ে বলল, ভাই, তোমার রংটা ওকে দাও, ওর রংটা তুমি নাও। গন্ধরাজ বলল, ঠিক আছে। প্রজাপতি হয়ে গেল পরি। গন্ধরাজ হলো গাঁদা। কুশি নেচে উঠল খুশিতে। নাচতে নাচতে পৌঁছে গেল গল্পের বাগানে।ও মা! কত গল্প ধরে আছে গল্পগাছে! টসটসে রসাল। মজার। পাড়ো পাড়ো। কুশি বলল।কিন্তু কীভাবে পাড়া যায়? কত্ত উঁচুতে! ভারি ভাবনার কথা।কুশি বলল, একটা পাখিকে ডাকো। কী পাখি আছে?টিয়া। গল্পরা বলল, চলো ট-দের বাড়ি। ট-কে বলি টিয়াকে ডেকে দিতে।ট টিয়াকে ডেকে দিল। টিয়া পেড়ে দিল অনেক গল্প। টুপটুপ কুশি সব গুঁজে নিল জামার কোঁচায়।গ, ল আর প বলল, এবার খুশি তো?কুশি বলল, একটু বাকি আছে। মাকে নিয়ে এসো। মায়ের সঙ্গে গল্প খেলব মজা করে।গল্পরা গেল ম-এর বাড়ি। ম-কে পাঠাল মায়ের জন্য।মা এলেন। আঁচল বিছিয়ে বসলেন ঘাসে। কোঁচা থেকে গল্পগুলো আঁচলে ঢেলে কুশিও বসল।মা, মেয়ে আর গল্প। কী মজা!ঘাস, গাছ আর টিয়া। কী মজা!ফুল, ফড়িং আর প্রজাপতি। কী মজা!