কাট্টি মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানি জানি আম্মু তুমি আমার ভালো চাওতাই তো তুমি রাতে আমায়ঘুম পাড়িয়ে দাও।রাতের বেলা বিপদ অনেকঘুমাও ঘুমাও চলো!কিন্তু মাগো নিজেই তুমিএকটু ভেবে বলো—দৈত্য দানো বর্গি এবংজুজু বুড়ির ডরেসব ছেলেরা এমনিভাবেঘুমিয়ে যদি পড়ে,কে বাঁচাবে তোমায় মা গোকে বাঁচাবে দেশ?কিন্তু আমি থাকলে জেগেলড়াই হবে বেশ।স্কন্ধকাটা পেতনি-ভূত আররাক্ষসদের রাজাআমি দেব সবগুলোকেভীষণ রকম সাজা।দুষ্টুগুলো আর কোনো দিনআসবে না তো ফিরেহাঁউ-মাঁউ-খাঁউ ডাক দেবে নাআকাশ বাতাস চিরে।তার পরেও আমাকে মাঘুমিয়ে যেতে বলো?আচ্ছা তবে আমিই তোমায়ছড়া শোনাই চলো—হাট্টিমা টিম হাট্টিমাতোমার সাথে কাট্টি মা!