কাতুকুতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছের কাঁঠাল বড় হলে পাকতে পারে গাছেকাঁচা কাঁঠাল চাও পাকাতে? উপায় আরও আছে—কাঁঠাল বেচে, এমন অনেক ব্যবসায়ী যারাত্বরিতবেগে পাকায় কাঁঠাল রাসায়নিক দ্বারানিগ্গুম রাজার দেশে নাকি লেঠেলগুলো মিলেএকেক রাতে হাজার কাঁঠাল পাকায় ঘুষি কিলেসাগরপাড়ের মোড়ল বেটা সবাই তাকে চেনেলক্ষ কাঁঠাল পাকায় শুনি শুধুই ধমক হেনে!কাঁঠাল নাকি যায় পাকানো মধুর হাসি দিয়ে!তাইতো পরখ করতে বসি কাঁচা কাঁঠাল নিয়েমধুর করে হাসতে গেলাম কিন্তু কোথায় হাসি?দশটা এল দুখের ঢেকুর, সাতটা এল কাশি!হাসির ভাণ্ড ছিল মনে, ভাঙল তা কোন ভুতু?নিজের পেটে দিচ্ছি এখন মিছেই কাতুকুতু!