কিশোর নেমেছে পথে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুমের চাদর সরিয়ে কিশোর চোখ মেলে জেগে ওঠেমহুয়ার বনে বাতাসে নাচের নিটোল মুদ্রা ফোটে;ভোরের পাপিয়া নিপুণ সুরেরসুরভি ছড়ায়, নদী নূপুরের মতন বাজায় জলতরঙ্গে নিক্বণ দুই তীরেজাগল কিশোর মায়াবী ঘুমের চাদর সরিয়ে ধীরে।জেগেছে আকাশ, জেগেছে পৃথিবী সোনালি ভোরের সাথেআকাশ-পৃথিবী ধরা দিল এসে কিশোরের দুই হাতে;অবাক দুচোখে সাগর-পাহাড়সবুজ বনানী, ঘাসের বাহারনদী, দিগন্তবিস্তৃত মাঠ-প্রান্তর ছবি হয়েফুলের মতন পাপড়ি মেলেছে কিশোরের বিস্ময়ে।ওড়ে প্রজাপতি, পাখায় এঁকেছে স্বপ্নের লতাপাতাভোমরার গুঞ্জনে বেজে ওঠে জীবনের জয়গাথা;আকাশ সুনীল সোহাগে ভরিয়েবাতাসে চলার ছন্দ ছড়িয়ে মায়াবী সুতোর চাদর সরিয়ে ঘুমের বিছানা হতেসূর্যসাথী এ পৃথিবীর ছেলে কিশোর নেমেছে পথে।পথ চলে গেছে সীমানা ছাড়িয়ে স্বপ্নের সৈকতে।