শরতের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরতের আনন্দ

শাহরিয়ার আহমেদ

অষ্টম শ্রেণি, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা

শরতের আনন্দ সকাল আর সাঁঝে,

শরতের আনন্দ কাশফুলের মাঝে।

শরতের আনন্দ নীল আকাশটাতে,

শরতের আনন্দ নির্মল বাতাসটাতে।

শরতের আনন্দ সাদা মেঘের ভেলায়,

শরতের আনন্দ ঘুড়ির খেলায়।

শরতের আনন্দ লাগুক প্রাণে,

সবার জীবন ভরুক হাসিতে গানে।

সময় কাটে

বর্ণ গুপ্ত

অষ্টম শ্রেণি, রংপুর জিলা স্কুল, রংপুর

আয় চলে আয় শিউলিতলায়

গাঁথব সুতোর মালা

দুধসাদা ফুল গন্ধে আকুল

সুবাস নেওয়ার পালা।

আয় রে টুনি আয় রে টোনা

ফুল ফুটেছে গাছে

কোন সে ফাঁকে ফুলের শাখে

দোয়েল-শ্যামা নাচে।

শরৎ আসে ফুলসুবাসে

এই ধরনির বুকে

সকাল এবং বিকেল কাটাই

ফুলের গন্ধ শুঁকে।