কী সব হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারদিকে দেখি নানাবিদঘুটে লক্ষণ—পাড়াতে ঘুরছে কতঅদ্ভুত লোকজন।দরজায় কড়া নাড়েগিয়ে-বাড়ি-বাড়িতে,বলে ‘কারা আরশোলাপুষেছ হে হাঁড়িতে?সিঁড়িতে ইঁদুরছানাপড়ে আছে মরা কি?সুটকেসে আছে ইট-পাটকেল ভরা কি?কে রেখেছে ছেঁড়া কাঁথাটেবিলেতে সাজিয়ে?কারা রাতে গান গায়থালা-বাটি বাজিয়ে?চোখচেপে রাখে কারাজানালার ফুটেতে?দু’টাকার ছেঁড়া নোটকে রেখেছ মুঠোতে?রবিবার কার টাকেটিকটিকি পড়ছে?পুকুরে কে জাল ফেলেকোলা ব্যাং ধরেছে?’এই সব দেখে-শুনে,আছি ভয়ে ভয়ে রে!বুঝি না তো কোত্থেকেকী হয়ে যাবে রে।তাই থাকি সারা দিনখুব ভয়ে ভয়ে রেশুয়ে থাকি চিত হয়েবিছানার তলাতেযাই নাকো কোনো খানেওই নাক গলাতে।