কে কত জোরে দৌড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবী সব সময় দৌড়াচ্ছে সূর্যের চারপাশে। আবার পৃথিবীর প্রতিটি বস্তুই দৌড়াচ্ছে গতির ওপর। কিন্তু অনেক কিছুর দৌড়ানোর গতিই তুমি জানো না। লোকমুখে হয়তো শুনেছ সাপের সঙ্গে তারই মতো আঁকাবাঁকা না দৌড়ালে ধরা পড়া নিশ্চিত। কিন্তু তুমি ভুল জানো, বাস্তবিকভাবে সাপের দৌড়ানোর গতি মানুষের দৌড়ানোর গতির চেয়ে অনেক কম। আর সব প্রাণীর মধ্যে পাখির ওড়ার গতি সবচেয়ে বেশি, আর তা হলো ১৭৫ মাইল/ঘণ্টা। ও হ্যাঁ, ভালো কথা, মাইল/ঘণ্টা কথাটার মানে জানো তো? আসলে সবকিছুর গতি মিটার/সেকেন্ড বা কিলোমিটার/ঘণ্টা বা মাইল/ঘণ্টা হিসেবে প্রকাশ করা হয়ে থাকে। এর মানে হচ্ছে কোনো কিছু প্রতি একক সময়ে যতটুকু পথ যেতে পারে সেটাই তার গতি। এই হিসেবে মাইল/ঘণ্টা মানে হচ্ছে প্রতি ঘণ্টায় কোনো কিছু যে পথ পাড়ি দেয় সেটাই। এখানে জেনে রাখো আরও কিছু প্রাণীর গতি। নিচে প্রাণীর ছবির সঙ্গে মিলিয়ে নাও।তথ্য ও ছবি: ন্যাটজিওকিডস ডটকম