কেমন ভাসছে শূন্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাদুর প্রসঙ্গ কোথাও উঠলেই সেখানে চলে আসে জুয়েল আইচের কথা, জুয়েল আইচের জাদুর কথা; বিশেষ করে জুয়েল আইচের একটি মেয়েকে শূন্যে ভাসানোর কথা ঘুরেফিরেই প্রসঙ্গ হয়ে আসে। আচ্ছা, মনে করো, শূন্যে ভাসানোর একটি জাদুই যদি আজকের আসরে তোমাদের কথা ভেবে, তোমাদের জন্যই শিখিয়ে দিই—কি। ভালো হবে ব্যাপারটা?জানি, এর শতভাগ উত্তরই হবে, হ্যাঁ। তাহলে চলো, একটি গ্লাস শূন্যে ভাসানোর জাদুটি তোমাদের শিখিয়ে দিচ্ছি আজ।যেমনটি দেখানো হয়এটিকে মূলত তাসের জাদু হিসেবেই দেখানো চলে। জাদুকর তাঁর দর্শকদের উদ্দেশ করে বললেন, ‘আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন, যিনি সাধারণ একটি তাসের ওপর খালি একটি গ্লাস ভাসিয়ে রাখতে পারবেন? (চিত্র-২)।’ নিশ্চিত উপস্থিত দর্শকদের কেউই পারবেন না অর্থাৎ রাজি হবেন না।এবার জাদুকরের পালা। সাধারণ একটি তাস তিনি দর্শকদের দিকে এগিয়ে দিলেন ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার জন্য। পরীক্ষা শেষে তাসটি যথারীতি ফেরত নিয়ে জাদুকর এবার দর্শকদের পরীক্ষা করতে দিলেন সাধারণ একটি খালি গ্লাস। এক এক করে দুটোই দর্শককে দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া হলো।পাশে থাকা টেবিলের ওপর জাদুকর অদৃশ্য কোনো জাদুবলে দর্শকের পরীক্ষা করা তাসটি টেবিলের ওপর লম্বালম্বিভাবে খাড়া করে দাঁড় করিয়ে দিলেন। এবার ডান হাতে খালি গ্লাসটি তুলে নিয়ে ধীরে ধীরে তাসটির ওপর বসিয়ে দিলেন।আর সবাইকে অবাক করে দিয়ে গ্লাসটিও কেমন তাসটির ওপর বেমালুম খাড়া দাঁড়িয়ে রইল।যেভাবে দেখানো হয়সহজ কথায়, এটি একটি অসাধারণ কৌশল। তোমাকে আগে থেকেই ছোট্ট একটি প্রস্তুতি নিতে হবে—এই যা। কেমনটা বলছি। এ জন্য চিত্র-১ দেখো। তাসটি আসলে সাধারণ কোনো তাস নয়। তোমাকে করতে হবে কি, সাধারণ একটি তাসের সঙ্গে অন্য একটি তাসের অর্ধেকটা চিত্র-১-এর মতো করে স্কচটেপ দিয়ে খুব ভালোভাবে আটকে দিতে হবে। একই রকম সাধারণ একটি তাসও এ জন্য একই সঙ্গে তোমার প্রয়োজন হবে।কৌশল করা এবং সাধারণ—দুটো তাসই তোমার শার্টের বুক পকেটে রাখো। দর্শককে দিয়ে যখন পরীক্ষা করাবে, তখন সাধারণ তাসটিই পরীক্ষা করাবে। ফেরত নিয়ে তাসটি পকেটে রাখবে। এরপর পরীক্ষা করিয়ে নেবে গ্লাসটি।যখন টেবিলের কাছাকাছি গিয়ে জাদুটি দেখাবে, তখন পকেট থেকে বের করে আনবে একই রকম দেখতে কৌশল করা তাসটি।কী! এর পরও বলতে হবে, নাকি? সঙ্গে দেওয়া ছবিগুলো এক এক করে সাজিয়ে নাও, আর দেখো কেমন সহজেই না জাদুটি তোমার কাছের মানুষদের দেখিয়ে সত্যিই অবাক করে দিতে পারো।