কোচিং টিচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচিং কোচিং ডাক পাড়ি কোচিং হবে কার বাড়ি? সাহস নিয়ে বলতে পারি আমার, আবার কার? আমি তোদের স্যার। ইশকুল ছুটি হবার পরে আয়রে ছুটে তাড়াতাড়ি কোচিং কোচিং ডাক পাড়ি। বাংলা, গণিত, ইংরেজি আর কৃষি, ভূগোল, ধর্ম সব বিষয়ে তালিম দেয়াই আমার প্রধান কর্ম। ইশকুলে ঠিক পড়াই না কাউকে আমি ডরাই না ক্লাসের পড়া দেই গিলিয়ে আমার কোচিং বাড়িতে ছাত্ররা আয়, ছাত্রীরা আয় রিকশা-ভ্যানে-গাড়িতে। সেরা মানের ছাত্র যারা পড়ালেখায় আছে মন তাদের জন্য আছে খবর— বেতন থেকে কনসেশন। আমার কোচিং সেরা কোচিং আমার নামে আছে যশ তাদের ছেলেমেয়ে পড়াই যাদের বাবা অফিস-বস। এই কোচিংয়ে শিক্ষা নিলে মেধার বিকাশ ঘটবে ঠিক ব্যাচে-ব্যাচে পড়াই আমি ঘড়ির কাঁটায় টিক টিক। আমার কোচিং আমিই টিচার কে করিবে আমার বিচার?