কৌতুক
একদিন বার্নার্ড শ এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলেন। লোকটার বাড়ি ছিল ইংল্যান্ডে। কথা প্রসঙ্গে বার্নার্ড শ জানতে চাইলেন, Oat জিনিসটা কী? ‘Oat একধরনের পথ্য, যা ইংল্যান্ডে ঘোড়ার খাদ্য আর স্কটল্যান্ডবাসীর প্রধান খাদ্য’—ভদ্রলোক বললেন। বুঝতেই পারছেন, এতে বার্নার্ড শ কী রকম বেকায়দায় পড়ে গেলেন। ডাক্তার: আপনাকে কতবার বলেছি, চর্বিজাতীয় খাবার খাবেন না।রোগী: খেতে তো চাই না। কিন্তু জিহ্বা যে মানে না।ডাক্তার: এত বড় একটা শরীর নিয়ে এতটুকুন একটা জিহ্বার সঙ্গে পারেন না, এ কেমন কথা।রোগী: জিহ্বা তো একা নয়, পেটও যে তাকে সাপোর্ট করে। রোগী: ডাক্তার, আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। অল্পতেই রেগে যাই, গালাগাল করি।ডাক্তার: ইন্টারেস্টিং। ব্যাপারটা একটু খুলে বলুন তো।রোগী: হারামজাদা, একটা কথা কয়বার খুইলা বলব। ডাক্তার রোগীকে ব্যবস্থাপত্র দিয়ে বললেন—ডাক্তার: আপনার খাবার সব সময় ঢাকা রাখবেন।রোগী: কেন? ঢাকা তো অনেক দূর। কুমিল্লায় রাখলে চলবে না?সংগ্রহে: স্বর্ণা ও শিমুলউল্লাপাড়া, সিরাজগঞ্জ।