কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্টু ও বসের কথোপকথন—বস: আপনি কম্পিউটারে কী কী কাজ জানেন?পল্টু: বস, প্রায় সব ধরনের কাজই করতে পারি।বস: আচ্ছা, আপনি এমএস অফিস জানেন?পল্টু: আজই যেতে হবে, তাহলে ওই অফিসের ঠিকানাটা একবার বলে দিলেই আমি খুঁজে বের করতে পারব, বস। বাইরে থেকে দরজা নক করছে।ভেতর থেকে: কে?বাইরে থেকে: আমিভেতর থেকে: আমি কে?বাইরে থেকে: আরে, আপনি কে, আমি কী করে বলব? শিক্ষক: কিরে, তোরা দুজনেই ক্লাসে দেরি করে এসেছিস, কেন বল তো?ছাত্র: হিমেলের একটি পাঁচ টাকার কয়েন হারিয়ে যাওয়ায় আসতে দেরি হয়েছে, স্যার। শিক্ষক: হিমেলের কয়েন হারিয়েছে, তাতে তোর স্কুলে আসতে দেরি হলো কেন?ছাত্র: ওর হারানো কয়েনটি যে আমারই পায়ের নিচে ছিল, স্যার!সংগ্রহে: সেমন্তীসৈয়দপুর, নীলফামারী।