কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 রোগী ও ডাক্তারের মধ্যে কথা হচ্ছে—রোগী: ডাক্তার সাহেব, আমার আবারও পেটব্যথা শুরু হয়েছে।ডাক্তার: আপনাকে তো এর আগেও বলেছিলাম, দুই বছরের বাচ্চারা যা খায়, আপনিও তা খাবেন।রোগী: খাচ্ছি তো ডাক্তার সাহেব। তবে এগুলো খেতে খুবই কষ্ট! দুই বছরের বাচ্চারা যা খায়, তা হলো জুতার ফিতা, টেলিফোনের তার, কলমের ক্যাপ ইত্যাদি। দুই বন্ধু একটি অফিসে গেছে ইন্টারভিউ দিতে। প্রথম বন্ধু গেল আগে। স্যার তাকে চেয়ারে বসতে বলে প্রশ্ন জিজ্ঞাসা করলেন: বলো, বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে?প্রথম বন্ধু: ১৯৪৭ সালে হওয়ার কথা ছিল, গড়িমসি করতে করতে ১৯৭১ সালে। এক ছাত্র গণিতের মডেল টেস্ট পরীক্ষার দিন খাতায় কিছু লিখতে না পেরে শেষ পৃষ্ঠায় লিখে দিল, শহীদ ভাই শহীদ ভাই, আমার ভাই তোমার ভাই, নম্বর দিতে আপনার জুড়ি নাই।স্যার তো এ ধরনের লেখা দেখে অবাক। রসিক শিক্ষক কিছু না বলে ওই লেখার নিচেই লিখলেন—‘আবদুল্লাহ, আবদুল্লাহ/দিলাম তোমায় দুগোল্লা।’ বৃষ্টির দিনে এক ভিখারি রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ পানিতে আছাড় খেয়ে পড়ল। তখন আকাশে অনেকবার বিদ্যুৎ চমকাচ্ছিল। ভিখারি তখন আকাশের দিকে চেয়ে বলল, ‘ও বুঝেছি, ঈশ্বর আমারে টর্চলাইট মাইরা চাইতাছেন, আমি বাঁইচা আছি, না মইরা গেছি।আবীর মাহমুদদশম শ্রেণী, বাণিজ্য বিভাগ, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।