কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথম ভদ্রলোক: আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়, আমি মূর্খ?দ্বিতীয় ভদ্রলোক: এ কথা বলছেন কেন?প্রথম ভদ্রলোক: চোখ দেখাতে গেলাম ডাক্তারের কাছে। তিনি একটা বর্ণমালা দেয়ালে টাঙিয়ে দিয়ে বললেন, পড়ুন। এটা কী ধরনের পরীক্ষা! আমি কি বিএ পাস করিনি! ভদ্রলোক: এই রিকশা, কলেজে যাবে?রিকশাওয়ালা: যামু, স্যার। আট টাকা দিবেন।ভদ্রলোক: আট টাকা কেন? এখান থেকে তো কলেজ দেখা যাচ্ছে।রিকশাওয়ালা: এইখান থেকে তো আকাশও দেখা যায়, স্যার। তাহলে আট টাকা দিয়ে আকাশে চলে যান না।সংগ্রহ: তানিম আলমদ্বাদশ শ্রেণী, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর, ঢাকা।