কৌতুক
শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথনশিক্ষক: বানান কর বাঁশ।ছাত্র: স্যার, কঞ্চিসহ? কম্পিউটার পোকা এক ছেলেকে তার মা বিজ্ঞান পড়াচ্ছেন।মা: পৃথিবী নিজ অক্ষের ওপর একবার ঘুরতে সময় নেয় ২৪ ঘণ্টা।ছেলে: এত সময় নেয়! পৃথিবী এখনো নিজেকে আপগ্রেড করছে না কেন, মা? দুই বন্ধু পান চিবাতে চিবাতে সিনেমা হলে প্রবেশ করল। একটু পর এক বন্ধু আরেক বন্ধুকে বলল—১ম বন্ধু: পানের পিক কোথায় ফেলি, বল তো?২য় বন্ধু: তোর পাশের জনের পাঞ্জাবির পকেটে ফেল।১ম বন্ধু: যদি টের পেয়ে যায়?২য় বন্ধু: কীভাবে পাবে? আমি যে তোর পাঞ্জাবির পকেটে ফেলেছি, তুই কি তা টের পেয়েছিস? আলঝেইমার্সে আক্রান্ত এক বৃদ্ধ ডাকঘরে গেছেন। এক তরুণ কেরানির কাছে তিনি জানতে চাইলেন—বৃদ্ধ: বাবাজি, আমার নামে কোনো চিঠি এসেছে?কেরানি: আপনার নাম বলুন? খুঁজে দেখি কোনো চিঠি এসেছে কি না?বৃদ্ধ: ওই ব্যাটা ফাজিল, ইয়ার্কি করিস? তোর বাবা-মা তোকে লেখাপড়া শেখায়নি? চিঠির ওপরই তো আমার নাম লেখা আছে। দাঁড়া তোর চাকরির বারোটা বাজাচ্ছি। শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন—শিক্ষক: বল তো, বন্ধ্যা জমি কাকে বলে?ছাত্র: স্যার, যেখানে কিছুই জন্মায় না।শিক্ষক: গুড, এবার একটা উদাহরণ দাও।ছাত্র: যেমন, মানুষের টাক।সংগ্রহে: সিন্ধু অপ্রতীমফার্মগেট, ঢাকা।