কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ও ছেলের মধ্যে কথা হচ্ছে—মা: সারাক্ষণ শুধু গেম খেল কেন, পড়ালেখা নেই?ছেলে: গেম খেলি না তো, আমার বন্ধুদের মিসকল দিই।মা: তুমি আবার মিসকল দেওয়া শিখলে কবে?ছেলে: বারে! আমি বুঝি মিসকল দিতে পারি না। নম্বর ডায়াল করার পর ওই পাশ থেকে হ্যালো বললেই লাইনটা কেটে দিই। এক কৃপণ লোক তাঁর ছেলেকে ধরে পেটাচ্ছেন দেখে জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, কী হলো ভাই, ছেলেকে এভাবে পেটাচ্ছেন কেন?বাবা: আর বলবেন না ভাই, আমি বলেছিলাম তিনতলায় ওঠার সময় একটা করে সিঁড়ি ছেড়ে দিয়ে উঠতে, তাতে জুতার তলা কম ক্ষয় হবে। আর এ বিচ্ছু ছেলে একটা নয়, দুটো নয়, বাহাদুরি করেতিনটি সিঁড়ি ছেড়ে উঠতে গিয়ে প্যান্টটা ছিঁড়ে ফেলেছে।সংগ্রহ: শিমুলবগুড়া