কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ডা.: আপনার চশমা লাগবে।রোগী: আপনি কীভাবে বুঝলেন যে আমার চশমা লাগবে?ডা.: আপনি যেটাকে দরজা ভেবে ঢুকেছেন, সেটা আসলে জানালা ছিল। শিক্ষক: সূর্য বেশি দরকারি, না চাঁদ?শাকি: চাঁদ, স্যার।শি.: কেন?শাকি: দিনের বেলা তো স্যার সব দেখা যায়। রাতের অন্ধকারে চাঁদ আমাদের আলো দেয়। শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন হচ্ছে।ছাত্র: স্যার, আপনি কোথাও যাবেন নাকি?শিক্ষক: না, যাব না।ছাত্র: তাহলে আপনি পাঁচ মিনিট দাঁড়ান আর আমি ২০ মিনিটের মধ্যে আসছি।শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন হচ্ছে:শিক্ষক: ‘বনায়ন’-এর ওপর একটি রচনা লিখে দাও।ছাত্র: স্যার, আমি খাতা ছাড়া কোনো কিছুর ওপর লিখতে পারি না। তিন পাগল গল্প করছে১ম পাগল: পুরো এশিয়া মহাদেশটাই আমার।২য় পাগল: পুরো পৃথিবীটাই তো আমার।৩য় পাগল: আরে ধেত, আমি আবার এগুলো তোদের কাছে কবে বিক্রি করলাম যে সবকিছু তোদের? দুই বন্ধুর পুকুরপাড়ে দেখা হলো১ম বন্ধু: ব্যাঙরা পানিতে ভিজলেও ওদের মায়েরা চেঁচামেচি করে না কেন?২য় বন্ধু: কেন আবার, ওদের তো সর্দি হয় না।সংগ্রহ: সাবিত আল সাবাজয়পুরহাট।