কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এক রোগী ডাক্তারের কাছে গেছে—রোগী: ডাক্তার বাবু, আমি কানে কম শুনি।ডাক্তার: ছয়। বলুন তো আমি কী বললাম?রোগী: নয়।ডাক্তার: আপনি কানে কম না, বেশি শুনছেন। বুঝলে, ভোরেই আমরা সবাই ঠান্ডা জলে স্নান করে থাকি। এমনকি শীতকালেও এর নড়চড় হয় না।আ রে বাবা, ওটা দশজনকে বলে বেড়ানোর মতো কোনো খবর কী।দূর ছাই, বলার জন্যই তো কাঁপতে কাঁপতে এতকাল কাকভোরে স্নান করে আসছি। ডাক্তার ও রোগীর কথোপকথন হচ্ছে:রোগী: ডাক্তার সাহেব, ইদানীং আমার নিজেকে দুজন বলে বলে মনে হয়।ডাক্তার: প্লিজ, একজন একজন করে বলুন। দুজন একসঙ্গে কথা বলবেন না। শিক্ষক ও ছাত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে:শিক্ষক: ইংরেজিতে বল তো, মেয়েটি দাঁড়িয়ে আছে।ছাত্রী: ছাত্রী তো কিছুই পারে না। কিছুক্ষণ পর বলল, ‘মিস আন্ডারস্ট্যান্ডিং’। এক শিক্ষক ক্লাসে এসে বলছেন: সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমি এক কথা দুইবার বলি না। এক ছাত্র বলল: কী বললেন, স্যার। স্যার বললেন: শুনতে পাওনি নাকি, আমি এক কথা দুইবার বলি না। সংগ্রহে: তানিম আলমকাজীপাড়া, মিরপুর, ঢাকা।