কৌতুক
ভিক্ষুক ও এক ব্যক্তির মধ্যে কথোপকথনব্যক্তি: এই যে তুমি ভিক্ষা চাইছ, কীভাবে বুঝব যে তুমি কানা?ভিক্ষুক: ওই যে দূরে একটা গরু দেখতাছেন, ওইটা আমি দেখতাছি না। দুই বন্ধু সুন্দরবনে বেড়াতে গেল। হঠাৎ একটা বাঘ তাদের সামনে এসে হাজির। প্রথম বন্ধু বাঘের চোখে একটা ঢিল মেরে দিল দৌড় এবং দ্বিতীয় বন্ধুকে বলল, দোস্ত দৌড়ে পালা...।দ্বিতীয় বন্ধু: আমি পালাব কেন? আমি কি বাঘের চোখে ঢিল মেরেছি নাকি? তুই বাঘের চোখে ঢিল মেরেছিস, তুই-ই দৌড়ে পালা। ক্রেতা ও দোকানদারের মধ্যে কথোপকথনদোকানদার: এই যে ভাই, এদিকে আসেন, কী চাই?ক্রেতা: চায়ের সঙ্গে দুধ মেশালে যে রং হয়, সে রঙের টাই আছে?দোকানদার: চিনিসহ, না চিনি ছাড়া? বাড়িওয়ালা টু-লেট সাইনবোর্ডে লিখে দিয়েছে যে ছেলেমেয়ে নেই এমন পরিবারকে ঘর ভাড়া দেওয়া হবে। ছোট্ট ছেলে সাকিব বাড়িওয়ালাকে গিয়ে বলল—সাকিব: আঙ্কেল, আমি আপনার ঘর ভাড়া নিতে চাই। আমার কোনো ছেলেমেয়ে নেই। সঙ্গে আমার বাবা-মা থাকবেন। সংগ্রহ: স্বর্ণা, শিমুল,শেমন্তি, সায়ন্ত ও সিন্ধু মাঝিরা, বগুড়া।