কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 করিম ও চিকিৎসকের মধ্যে কথা হচ্ছে—করিম: স্যার, আমি বাসার চাবি গিলে ফেলেছি।চিকিৎসক: বলেন কী! কখন ঘটালেন এই ঘটনা।করিম: তা প্রায় মাস দুয়েক হবে।চিকিৎসক: তা হলে এত দিন আসেননি কেন?করিম: তখন একটা নতুন চাবি বানিয়ে নিয়েছিলাম। আজ সেটাও হারিয়ে গেছে। তাই বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। দুই বন্ধুর মধ্যে কথোপকথন—১ম বন্ধু: জানিস কাল রাতে কী হয়েছিল?২য় বন্ধু: কী হয়েছে?১ম বন্ধু: দুই ছিনতাইকারী আমাকে ধরে মারধর করে সবকিছু নিয়ে গেছে।২য় বন্ধু: তুই না সঙ্গে লাইসেন্স করা পিস্তল রাখিস। ছিনতাইকারীদের ওটা দেখালেই তো পারতি।১ম বন্ধু: বোকার মতো কথা বলিস কেন? ওটা তো পেছনে বেল্টের সঙ্গে বাঁধা ছিল। ভাগ্যিস টের পায়নি। টের পেলে তো ওটাও ছিনতাই করে নিয়ে যেত।সংগ্রহ: ইকবাল হোসেন, নড়াইল।