কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বুঝলি, আমি লাখপতি, তোর মতো লোককে এক হাটে কিনে অন্য হাটে বেচতে পারি।—আমি কোটিপতি, তোর মতো মানুষকে কিনি কিন্তু বেচার দরকার হয় না। রমেন বলছিল, সংসারে ওর স্ত্রীর নাকি কোনো ‘ভয়েস’ নেই, ও-ই সবকিছু চালায়, তা কথাটা কি সত্যি?—খানিকটা ঠিক, ও পাম্প চালায়, পাখা চালায়, টিভি চালায়, দরকার পড়লে বউয়ের কথায় ঝাড়ুও চালাতে হয়। সংগ্রহ: তানিম আলম, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে:১ম বন্ধু: দোস্ত, নে তেঁতুল খা, খুব টেস্ট।২য় বন্ধু: তুই আমায় তেঁতুল দিচ্ছিস, জানিস না আমি এসব খাই না।১ম বন্ধু: সে জন্যই তো দিতে চাইলাম! খেলে কি আর দিই? দুই প্রতিবেশীর মধ্যে কথা হচ্ছে:১ম প্রতিবেশী: কাল শিহাবের মুরগি নাকি এক দিনে তিনটা ডিম পেড়েছে।২য় প্রতিবেশী: তুই জানলি কেমন করে?১ম প্রতিবেশী: আরে! কার মুখ থেকে জানি শুনলাম। ২য় প্রতিবেশী: তোদের মোরগ নাকি একটা ডিম পেড়েছে? শোন, আগে থেকেই বলে রাখি, শোনা কথা! সংগ্রহ: ইমরান হাসান, বেড়াদাসপাড়া, বেড়া, পাবনা।