কৌতুক
ক্রেতা গেছেন পর্দার দোকানেক্রেতা: ভাই, আমাকে একটা পর্দা দিন তো।বিক্রেতা: কয় গজ?ক্রেতা: আরে গজ না! এক ফুট দিলেই হবে।বিক্রেতা: এক ফুট পর্দা কোন জানালায় লাগাবেন?ক্রেতা: কেন! আমার কম্পিউটারের উইন্ডোজে! বাড়ির ছোট্ট মেয়েটার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছেন অতিথি। অতিথি: বাবু, তুমি কোন ক্লাসে পড়ো?ছোট্ট মেয়ে: ক্লাস ওয়ানে।অতিথি: বাহ্! এবার পাঁচটি ফুলের নাম বলো তো দেখি।ছোট্ট মেয়ে: দুটি গোলাপ, তিনটি জবা। নাসিরুদ্দিন হোজ্জার বাড়িতে তাঁর কিছু বন্ধু এসেছেন। অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন হোজ্জা। বন্ধুদের সঙ্গে নিজেও খেতে বসলেন। হোজ্জার পাশেই বসেছিলেন তাঁর এক দুষ্টু বন্ধু। তরমুজ খেয়ে বন্ধুটি হোজ্জার সামনে তরমুজের খোসা রাখছিলেন। খাওয়া শেষে দেখা গেল, হোজ্জার সামনে তরমুজের খোসার স্তূপ। দুষ্টু বন্ধুটি অন্যদের দেখিয়ে বললেন, দেখেছেন কাণ্ড? হোজ্জা কেমন পেটুক? তার সামনে... দুই ফকিরের কথোপকথন।প্রথম ফকির: আইজকা মতিঝিলে একখান ১০০ টাকার নোট কুড়ায়ে পাইছিলাম।দ্বিতীয় ফকির: কস কী? তোর তো দেখি বিরাট ভাগ্য।প্রথম ফকির: আরে না, নোটখান জাল আছিল, তাই ফালাইয়া দিছি।দ্বিতীয় ফকির: জাল আছিল তুই ক্যামনে বুঝলি?প্রথম ফকির: তুই কোনো দিন ১০০ টাকার নোটে এক-এর পর তিনটা শূন্য দেখছস? সংগ্রহ