কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক ও গব্দুর কথোপকথনশিক্ষক: তুই কালকে পাঁচটি ইংরেজি শব্দ শিখে আসবি।গব্দু: জি, স্যার।গব্দু বাসায় গিয়ে—গব্দু: বাবা, পাঁচটি ইংরেজি শব্দ বলো না।বাবা: বলদ কোথাকার। যা এখান থেকে।মায়ের কাছে গিয়ে—গব্দু: মা, পাঁচটি ইংরেজি শব্দ বলো না।মা: গবেট কোথাকার।বড় বোনের কাছে গিয়ে—গব্দু: আপু পাঁচটি ইংরেজি শব্দ বলো না।বড় বোন: অ্যাই, স্পাইডারম্যানের বাচ্চা, যা এখান থেকে।বাড়ি থেকে বেরিয়ে এক ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় শুনল, এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, হায় ফ্রেন্ড, আজ যাই, কাল আবার দেখা হবে।গব্দু পরদিন স্কুলে গেল। শিক্ষক বলেন—কি রে, গব্দু, পাঁচটি ইংরেজি শব্দ শিখেছিস?গব্দু: বলদ কোথাকার।শিক্ষক রেগে গিয়ে—তুই নিজেকে কী ভাবিস?গব্দু: স্পাইডারম্যান।শিক্ষক: তুই আমাকে কী ভাবিস?গব্দু: গবেট।শিক্ষকের রাগ কিন্তু ক্রমেই বাড়ছে—তুই এই স্কুলটাকে কী ভাবিস?গব্দু: ডাস্টবিন।শিক্ষক আরও রেগে গিয়ে বলেন—তুই এক্ষুনি স্কুল থেকে বের হয়ে যা।গব্দু যাওয়ার সময় বলল, হায় ফ্রেন্ড, আজ যাই, কাল আবার দেখা হবে।খন্দকার তৌহিদ ইমামতৃতীয় শ্রেণীধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল চিকিত্সক: আপনার প্রিয় ফলের ছালসুদ্ধ খাবেন।রোগী: আচ্ছা।চিকিত্সক: তাহলে আপনার প্রিয় ফলটা কী? রোগী: নারকেল। জ্বরের এক রোগী চিকিত্সকের কাছে গেছে। তাদের মধ্যে কথা হচ্ছে।চিকিত্সক: কি, জ্বর বাড়লে দাঁতের পাটি কাঁপে?রোগী: কী করে বলি ডাক্তার সাব। জ্বর বাড়ার সময় আমি আমার বাঁধানো দাঁত খুলে আলমারিতে তুলে রাখি। ক্রেতা: দেখুন ভাই, গত সপ্তাহে আমাকে হাতির দাঁতের চিরুনি বলে যে চিরুনি দিয়েছেন, সেটা নকল ছিল।বিক্রেতা: অসম্ভব কিছু না, হাতিরাও যে নকল দাঁত পরতে শুরু করেছে, তা আমরা জানব কী করে? তানিম আলম দশম শ্রেণী, মণিপুর উচ্চবিদ্যালয়, মিরপুর।