কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ছেলে: বাবা, এক লোক সুইমিংপুলের জন্য চাঁদা চায়।বাবা: তাকে এক গ্লাস পানি দিয়ে দে...। শিক্ষক: একদিন পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন সব এক হয়ে যাবে।এ কথা শুনে এক ছাত্র দাঁড়িয়ে জিজ্ঞেস করল: স্যার, ওই দিন কি স্কুল খোলা থাকবে!! শিক্ষক: পড়া যখন পারোনি তখন তোমাকে মার খেতে হবে।ছাত্র: তাহলে আমাকে বাথরুমে যেতে হবে। মা বলেছে, খাওয়ার আগে ভালোভাবে হাতমুখ ধুয়ে নিতে। সংগ্রহ: আলী হোসেনদিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর। শিক্ষক-ছাত্রের কথোপকথন—শিক্ষক: বলো তো, খনিজ সম্পদ কী?ছাত্র: স্যার, যা মাটির গভীরে থাকে, তা-ই খনিজ সম্পদ।শিক্ষক: উদহারণ দাও।ছাত্র: সাপ আর কেঁচো।  বস ও কর্মচারীর কথাবার্তা—কর্মচারী: (হন্তদন্ত হয়ে) স্যার, এক লোককে কুকুর কামড় দিয়েছে।বস: কাকে?কর্মচারী: রফিক সাহেবকে।বস: কুকুরটাকে তাড়াতাড়ি টিকা দেওয়ার ব্যবস্থা করো।একটি মোটরসাইকেলে চার বন্ধু যাচ্ছে। পথে ট্রাফিক পুলিশ হাত উঠাল থামার জন্য। এটি দেখে— মোটরসাইকেলের চালক: বাইকে আর জায়গা নেই স্যার, অন্য সময়...। সংগ্রহ: সাবিত আল-সাবা মাদরাসাপাড়া, জয়পুরহাট।