কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—প্রথম বন্ধু: জানিস, আমার বাবার কাছে মানুষ শুধু মাফ চায়।দ্বিতীয় বন্ধু: কেন, তোর বাবা পুলিশ, না বিচারক?প্রথম বন্ধু: আরে না, আমার বাবা একজন ভিখারি। বাবা ছেলেকে বলছে—বাবা: একি! তুই কোরবানির গরুটাকে অকালে মেরে ফেললি?ছেলে: ওহ্ বাবা, তুমি মডার্ন না। তুমি কি খবর দেখো না?বাবা: কেন?ছেলে: টিভির খবরে সেদিন স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন না, অকালে মৃত্যু বলে কিছু নেই। গরুটির সময় শেষ, ও মারা গেছে। এতে কার কী! এক নতুন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন—শিক্ষক: শোনো, আমি যা বলি, মন দিয়ে শুনবে। আমি কিন্তু এক কথা দুইবার বলি না।ছাত্র: কী বললেন স্যার?শিক্ষক: (রাগী কণ্ঠে) শুনতে পাও না হে, আমি এক কথা দুইবার বলি না। সংগ্রহ: সাবিত আল-সাবাজয়পুরহাট।