কৌতুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন—শিক্ষক : বাঘের চামড়া দেখেছ কেউ তোমাদের মধ্যে?ছাত্র : আমি দেখেছি স্যার।শিক্ষক : আচ্ছা, কোথায় দেখেছ? ছাত্র : বাঘের গায়ে স্যার। বই বিক্রেতা ও ক্রেতার কথোপকথন—বইয়ের দোকানদার : এ বই পড়লে ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর তো পাবেই।ক্রেতা : ঠিক আছে, তাহলে দুইখানা বই দিন। মাংসবিক্রেতা ও ক্রেতার কথাবার্তা—ক্রেতা: ভাই, মাংসের কেজি কত করে?বিক্রেতা: ৩০০ টাকা।ক্রেতা : ১৫০ টাকায় দেওয়া যায় না?বিক্রেতা: অবশ্যই যায়। আধা কেজি নিয়ে যান। সংগ্রহ: রাকিব হাসান, সাঘাটা প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা।