কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনৈক ব্যক্তি রোজ রাতে স্বপ্নে দেখে, সে ফুটবল খেলছে। স্বপ্ন দেখার সময় সে হাত-পা ছুড়ে। ফলে তার স্ত্রী তাকে এক ডাক্তারের কাছে নিয়ে গেল এবং কিছু ওষুধপথ্য নিয়ে এল।স্ত্রী: (রাতে ঘুমোনোর আগে) ওগো, ওষুধ খেয়ে নাও।স্বামী: না, আমি ওষুধ খাব না।স্ত্রী: কেন?স্বামী: আজ রাতে আমাদের ফাইনাল খেলা। স্ত্রী: ওগো, দেখ, বাইরে থেকে একটা জুতা এসে ঘরে পড়ল।স্বামী: তুমি গাইতে থাকো, অপর জুতাটাও চলে আসবে। তিন বৃদ্ধ কয়েদি আলাপ করছে।প্রথম কয়েদি: (দ্বিতীয় কয়েদিকে) আপনি এখানে কবে এসেছেন?দ্বিতীয় কয়েদি: এই শহরে যখন ঘোড়ার গাড়ি চালু হয়। আপনি?প্রথম কয়েদি: রেলগাড়ি চালু হয় যে বছর, সেই বছর। দ্বিতীয় কয়েদি: (তৃতীয় কয়েদিকে) তার আগে আমাকে বুঝিয়ে বলুন, ঘোড়াটা কী জিনিস আর রেলগাড়িই বা দেখতে কেমন?নেহা ও নুহাশচতুর্থ শ্রেণী, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বিড়াল ইংরেজি কী?—ক্যাট।ক্যাট কীভাবে ডাকে?—মিউ মিউ।কুকুর ইংরেজি কী?—ডগ।ডগ কীভাবে ডাকে?—ঘেউ ঘেউ।ইঁদুর ইংরেজি কী?—মাউস।মাউস কীভাবে ডাকে?-ক্লিক ক্লিক।ফাহিবা আশরাফী এশাপঞ্চম শ্রেণী, অংকুর সোসাইটি বালিকা উচ্চবিদ্যালয়নাছিরাবাদ, চট্টগ্রাম।