কৌতুক
শিক্ষক—তোমার প্রিয় লেখক কে?ছাত্র—জর্জ ওয়াশিংটন।শিক্ষক—কিন্তু উনি তো কোনো বই লেখেননি।ছাত্র—এই জন্যই তো তাঁকে আমার এত ভালো লাগে।২.—শুনেছিস, সেই লেখক ভদ্রলোক গাড়িচাপা পড়ে মারা গেছেন।—কোন লেখক?—ওই যে, যিনি ‘পায়ে হেঁটে নিরাপদে রাস্তায় চলার নিয়মাবলি’ বইটা লিখেছিলেন।৩.—কম পেট্রলে বেশি মাইল চলবে এরকম কোনো গাড়ি নেই?—আছে। এই যে এটা নিন। পেট্রল ছাড়াই চলবে।—তাই নাকি? কীভাবে?—কেন? অকটেনে।৪—বাহ! তোমার তো ঈদের অনুষ্ঠানে গান করা উচিত!—সত্যি?—অবশ্যই। তাহলে বছরে দুই বারের বেশি শুনতে হবে না।৫.পুলিশ—তোমার কুকুরের লাইসেন্স আছে?ছেলে—নাহ, লাইসেন্স আসবে কীভাবে? ও তো গাড়িই চালাতে পারে না।৬.রোগী—ডাক্তার সাহেব, সবাই ভাবে আমি নাকি মহা মিথ্যাবাদী।ডাক্তার—দুঃখিত, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। ৭.—জানিস, মন্টুর পেটে না খালি প্যাঁচ আর প্যাঁচ!—তুই কিভাবে বুঝলি?—আর বলিস না, ও একবার একটা পেরেক খেয়েছিল, তারপর দেখি ওটা স্ক্রু হয়ে বেরিয়েছে।—হাসমত উল্লাহ