কৌতুক
বাবা তাঁর ছেলেকে বলছেন: রাতুল, দেখ তো, বাথরুমে কেউ আছে কি না।ছেলে: কীভাবে বলব। আমি তো বাথরুমের বাইরে। ক্লাসে বাংলা শিক্ষক: ‘আমি নারী, তাই বলে আমি অবলা নই।’ এই উক্তি কে, কখন এবং কেন করেছে?ছাত্র: স্যার, এ উক্তিটি আপনি, এখন ও সম্পূর্ণ বিনা কারণে করেছেন। বীরবল ছিলেন সম্রাট আকবরের সভাসদদের একজন। বীরবল ছিলেন খুবই চালাক ও বুদ্ধিমান। সম্রাট সব সময়ই কঠিন প্রশ্নে তাঁকে জব্দ করতে চাইতেন। কিন্তু বীরবল হার স্বীকার করতেন না। একদিন সম্রাট বীরবলকে জব্দ করার জন্য প্রশ্ন করলেন: আচ্ছা বীরবল, সূর্যের আলোয় সবকিছুই দেখা যায়, কিন্তু কী দেখা যায় না?বীরবল মুচকি হেসে জবাব দিলেন: অন্ধকার। বিশ্ববিদ্যালয়ের একজন ভুলোমনা অধ্যাপক স্ত্রীকে: আচ্ছা, আমি সেই কখন থেকে টুপিটা খুঁজছি, কোথাও পাচ্ছি না, একটু খুঁজে দাও না।স্ত্রী: ওমা, টুপি তো তোমার মাথাতেই আছে।অধ্যাপক: (মাথায় হাত দিয়ে) দেখো দেখি, তুমি বললে বলে, নইলে আজ টুপি ছাড়াই অফিসে যেতে হতো। শিক্ষক ছাত্রীকে: রাস্তায় দেখলাম, কয়েকটা লোক একটা গাধাকে ধরে খুব পেটাচ্ছে। আমার খুব কষ্ট হলো। গাধাটাকে বাঁচানোর জন্য ওদের অনেক করে বলে থামালাম। গাধাটির প্রতি প্রেম থেকেই তো আমি এটা করলাম। আচ্ছা, তুমি এই প্রেমকে কী প্রেম বলবে?ছাত্রী: ভ্রাতৃপ্রেম, স্যার। সংগ্রহ: মো. মাসুম হোসেন, বিজ্ঞান শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ।