কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ড্রইং শিক্ষক তাঁর ছাত্রীকে ড্রইং করা শেখাতে গিয়ে বলছেন: প্রকৃত শিল্পীর গুণই হলো এই যে তিনি সামান্য এক রেখার আঁচড়ে হাসিমুখের ছবিকে ক্রন্দনরত অবস্থায় পরিবর্তন করতে পারেন।ছাত্রী: কিন্তু স্যার, আমার মা তো গাট্টার মাধ্যমেই তা করতে পারেন।সংগ্রহ: মো. মাসুম হোসেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ। এক মেয়ে নতুন স্কুলে যাচ্ছে। তার মা তাকে বললেন: স্কুলে গিয়ে শিক্ষক যদি কোনো প্রশ্ন করে, তাহলে মিষ্টি ভাষায় কথা বলবে।মেয়ে: ঠিক আছে।স্কুলে শিক্ষক: তোমার নাম কী?মেয়েটি: মিষ্টি।শিক্ষক: তোমার বাবার নাম?মেয়েটি: সন্দেশ।শিক্ষক: কী বললে! তোমার মায়ের নাম কী?মেয়েটি: রসমালাই।শিক্ষক: তোমরা কোথায় থাক?মেয়েটি: মিষ্টির প্যাকেটের ভেতরে। সংগীত শিক্ষক: আচ্ছা, গান শেখানোর আগে আমি জানতে চাই, কোন তালটা ভালো বোঝ?ছাত্র: হরতাল। সংগ্রহ: তানিম আলমএসএসসি পরীক্ষার্থী, মণিপুর উচ্চবিদ্যালয়, মিরপুর, ঢাকা।