কৌতুক
শিক্ষক ছাত্রকে পিটিয়ে তারপর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, আমি তোমাকে পছন্দ করি, সে জন্যই মারি। আমি চাই, তুমি অনেক বড় হও। এ মারা আসলে আদরেরই বহিঃপ্রকাশ।ছাত্র: আমিও স্যার আপনাকে খুব পছন্দ করি। কিন্তু ছোট বলে তা প্রকাশ করতে পারি না।সংগ্রহ: মো. মাসুম হোসেনবিজ্ঞান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ। মাহফুজ নতুন একটা ফুটবল ক্লাবে যোগ দিয়েছে। শহরের আরেকটি ক্লাবের সঙ্গে এই ক্লাবের প্রথম খেলা। খেলা শুরুর প্রথম ৪৫ মিনিটে মাহফুজের ক্লাব চার গোল দিল। এর মধ্যে তিনটি দিল মাহফুজ। বিরতির পর মাহফুজ নিজেদের জালে পাঁচটি গোল দিল। খেলা শেষে সবাই মাহফুজকে গালাগালি আরম্ভ করলে সে বলল, ‘আরে, তোরা বলবি না যে মাঠ উল্টে গেছে, তাহলে তো দ্বিতীয় হাফে আমি অন্যদিকে গোল দিতাম।’ প্রথম বন্ধু: দোস্ত, বিরাট একটা চাকরি পাইছি, থাকা-খাওয়া, দামি গাড়ি!দ্বিতীয় বন্ধু: তোর পোস্টটা কী?প্রথম বন্ধু: ইয়ে, মানে ড্রাইভার।সংগ্রহ: শাফকাত তানজীম আহমদপঞ্চম শ্রেণী, সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুল