কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মাঝি: ভাইজান, নৌকার ওপর তো মনে হয় বেশি মাল উঠায়া ফেলছেন, নৌকা তো চলব না। একটা বড় ব্যাগ তুইলা রাখেন।যাত্রী: তাই নাকি! আচ্ছা, এই যে এই কাপড়ের বোঁচকাটা নৌকা থেকে তুলে মাথায় নিলাম। এবার চলো তো, দেখি! প্রথম বন্ধু: দোস্ত, কাল তো বাংলা প্রথম পত্র পরীক্ষা। একটা ‘শর্ট সাজেশন’ দে তো।দ্বিতীয় বন্ধু: সব বড় প্রশ্ন পড়ে যা! রাকিব: আমাদের বাসায় তিনটি বিড়াল আছে। এই যে সাদা রঙের বিড়াল, এটার নাম ‘সাদা’। আর ওই যে কালোটা, ওটা হলো ‘কালো’। আরেকটা আছে ছাই রঙের, শুধু পেটটা সাদা। এটার নাম কী, বলতে পারবি?সাকিব: এটার নাম আর কী-ই বা হবে! নিশ্চয়ই ‘ছাই’!রাকিব: দূর বোকা! ‘ছাই’ হতে যাবে কেন, এটার নাম তো ‘টম’।শাহরিয়ার কবিরনটর ডেম কলেজ, ঢাকা।