কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মিনির মা মিনিকে মুখে মুখে অঙ্ক কষতে শেখাচ্ছেন। কিন্তু মিনি কলম ছাড়া অঙ্ক করতে পারছে না।মিনির মা: চোখ বন্ধ করে ভাবো, তোমার সামনে একটা ব্ল্যাকবোর্ড আছে। দেখতে পাচ্ছ?মিনি: হ্যাঁ, পাচ্ছি।মিনির মা: এবার ব্ল্যাকবোর্ডে সেই অঙ্কটা করো।মিনি: দাঁড়াও, চকটা খুঁজে পাচ্ছি না।২. অকর্মণ্য খেলোয়াড়: ক্যাপ্টেন, আমি দুঃখিত যে এমন একটা সহজ গোল মিস করলাম। মনে হচ্ছে নিজেকেই নিজে লাথি মারি!ক্যাপ্টেন: চিন্তা কোরো না, সেটাও তুমি মিস করবে।৩. বাবা: বলো তো, I am a boy-এর অর্থ কী?ছেলে: বাবা, আমি এর অর্থ জানি না।বাবা: ছি, তুমি ইংরেজিতে এত কাঁচা!ছেলে: বাবা, বলো তো, I don't know-এর অর্থ কী?বাবা: আমি জানি না।ছেলে: বাবা, তুমিও তো দেখছি ইংরেজিতে কাঁচা!সংগ্রহ: তানিম আলমএসএসসি পরীক্ষার্থী, মণিপুর উচ্চবিদ্যালয়, মিরপুর, ঢাকা। এক জামাই গেছে শ্বশুরবাড়িতে বেড়াতে। সঙ্গে নিয়ে গেছে পাঙ্গাশ মাছ। রাতে তাকে খেতে দেওয়া হলো অন্য তরকারি দিয়ে। তার মন খুব খারাপ হয়ে গেল। কারণ, সে পাঙ্গাশ মাছ খুব পছন্দ করে। তখন সে মাছ খাওয়ার ফন্দি আঁটল। রাতে তাকে শুতে দেওয়া হলো শ্বশুরের পাশের ঘরে। তখন সে করল কি, নাক ডাকতে থাকল আর বলতে লাগল—জামাই: পাঙ্গাশআবার শ্বশুর বলল—শ্বশুর: কাল খাসজামাই: পাঙ্গাশশ্বশুর: কাল খাস।আশিকুর রহমানফেনী পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, কলেজ রোড, ফেনী। শ্রেণী ষষ্ঠ।