কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চতুর্থ শ্রেণীর ছাত্রদের ক্লাস নিচ্ছেন এক শিক্ষক। নতুন এসেছেন তিনি। পড়ানোর মধ্যে এক ছাত্র তাঁকে প্রশ্ন করল—ছাত্র: স্যার, আপনার নাম কী?শিক্ষক: আমার নাম মাইসাল ওয়াসি দিগন্ত। নামটা কি সবাই শুনেছ?ছাত্ররা সবাই: জি, স্যার।পরদিন শিক্ষক ক্লাসে সবার বাড়ির কাজ দেখছেন। গতকাল যে ছাত্রটি তাঁর নাম জিজ্ঞেস করেছিল, তার বাড়ির কাজ দেখতে দেখতে তাকে বললেন—শিক্ষক: গতকাল যে আমার নাম বলেছিলাম, নাম কি মনে আছে? বলো তো, আমার নাম কী?ছাত্র: জি স্যার, মনে আছে, মশামাছি দিগন্ত। দুই বান্ধবীর মধ্যে কথা চলছে—প্রথম বান্ধবী: জানিস, আমি বাংলাদেশসহ বিশ্বে যত বড় বড় তারকা আছেন, সবাইকে কাছ থেকে দেখেছি। দ্বিতীয় বান্ধবী: সে কী, তুই কোথায় গিয়ে কাছ থেকে দেখেছিস ওদের? কীভাবে দেখলি?প্রথম বান্ধবী: কেন? আমি টিভি ছেড়ে টিভির কাছে গিয়ে বসে ওদের দেখেছি। শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন হচ্ছে—শিক্ষক: বলো তো, নানা ইংরেজি কী?ছাত্র: NONOশিক্ষক: কীভাবে?ছাত্র: স্যার, আপনিই তো শিখিয়েছিলেন NO অর্থ না। স্যার, এখানে তো দুটি না, সে জন্য NONO।  বাবা তাঁর ছেলেকে পড়া ধরছেন—বাবা: বলো তো, ‘মাই হেড’ মানে কী?ছেলে: আমার মাথা।বাবা: এবার বলো তো, ‘ফোরহেড’ (কপাল) মানে কী?ছেলে: চার মাথা।বাবা: কীভাবে?ছেলে: কারণ, ‘ফোর’ মানে চার আর ‘হেড’ মানে মাথা। ছোট ভাই বড় ভাইকে বলছে—ছোট ভাই: ভাইয়া, বইচা মাছের ইংরেজি কী?বড় ভাই : Book tea fish.ছোট ভাই: কীভাবে?বড় ভাই: কেন, বই ইংরেজি Book, চা ইংরেজি tea আর মাছ ইংরেজি fish. সেজন্য Book tea fish.নাহিন নাশরাহপঞ্চম শ্রেণী, মুসলিম মডার্ন একাডেমী, ঢাকা।