কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 লিখন কাকা: আফনান, তোর রেজাল্ট কেমন হয়েছে?আফনান: কাকা, আমি ক্লাসে তৃতীয় হয়েছি।লিখন কাকা: বেশ ভালো। আচ্ছা তোদের ক্লাসে ছাত্রছাত্রী কতজন?আফনান: কাকা, তিনজন।দ্বিতীয় কৌতুক তানভীর: জানিস মাহী, আমার বাবা একজন নামকরা ডুবুরি। একটানা ৭২ ঘণ্টা জলের তলায় ডুবে থাকার রেকর্ড করেছে।মাহী: তবু তো আমার বাবার রেকর্ড ভাঙতে পারেনি। আমার বাবা গত বছর গোসল করতে গিয়ে ডুব দিয়েছে, এখনো ওঠেনি।আনিকা তাবাসসুম লীনাতএসকে মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলফুলপুর, ময়মনসিংহ। এক লোক নদীর ধারে কোনো কাজে ব্যস্ত ছিলেন। তখন তাঁর ছেলে এসে বলল, আচ্ছা বাবা, নদীর এত পানি কোথায় যায়? তখন বাবা রেগে বললেন, আমার মাথায় যায়। তারপর ছেলেটি বলল, ও তাই বুঝি মাঝে মাঝে তোমার নাক দিয়ে পানি পড়ে? শিক্ষক ও ছাত্রের মধ্যে কথা হচ্ছে—শিক্ষক: বল তো সাকিব, নিউটনের জীবনকাল কত থেকে কত সাল?সাকিব: জানি না স্যার।শিক্ষক: কেন বই পড়নি? এই তো বইয়ে দেওয়া আছে। ১৬৪২-১৭২৭ সাল।সাকিব: স্যার, এইটা তো আমি জানি।শিক্ষক: তাহলে বললে না কেন?সাকিব: স্যার, আমি মনে করেছি এটা নিউটনের মোবাইল নম্বর। ইমরান হোসাইন অষ্টম শ্রেণী, এলাহাবাদ উচ্চবিদ্যালয়,দেবীদ্বার, কুমিল্লা।