কৌতুক
এক ভীতু লোক নদীতে গোসল করতে গেছেভীতু লোক: ওহে, জেলে ভাই। নদীতে সাপ নেই তো? জেলে: না ভাই, সাপ নেই। ভীতু লোক: তাহলে তো নিশ্চিন্তে গোসল করা যায়। জেলে: হ্যাঁ, করা যায়। কিন্তু সাবধানে করতে হবে। ভীতু লোক: কেন? জেলে: কুমির আছে। এই কুমিরই তো সব সাপ খেয়ে শেষ করেছে। তিন পাগল একসঙ্গে বসে গল্প করছে। প্রথম পাগল: পুরো এশিয়া মহাদেশ আমার। দ্বিতীয় পাগল: পুরো পৃথিবীটাই আমার। তৃতীয় পাগল: তোরা সবকিছু তোদের বলছিস কেন? আমি কি তোদের কাছে এগুলো বিক্রি করেছি? দুই বন্ধুর মধ্যে কথোপকথনপ্রথম বন্ধু: আমাকে শ খানেক ইঁদুর আর আরশোলা জোগাড় করে দিতে পারবি?দ্বিতীয় বন্ধু: কেন? এগুলো দিয়ে কী করবি? প্রথম বন্ধু: ভাড়া বাসা ছেড়ে দিচ্ছি। কিন্তু বাড়িওয়ালা বলেছেন, তাঁর বাড়িটি যে রকম ছিল, সে রকম রেখে দিতে। তাই ওগুলো দরকার। দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথম ব্যক্তি: (ভীষণ রেগে) এক ঘুষি মেরে তোমার চেহারা পাল্টে দেব। দ্বিতীয় ব্যক্তি (বিনীতভাবে): তা-ই মারেন, ভাই। বর্তমান চেহারায় কারও কাছে কোনো পাত্তা পাই না। আপনি যদি আমার চেহারা পাল্টে দিতে পারেন, তাহলে আপনাকে মিষ্টি খাওয়াব।