কৌতুক
বাবা: তুমি বড় হয়ে কী হবে, খোকন?খোকন: যুদ্ধবিমানের পাইলট।বাবা: তাহলে আমি আকাশে দেখে বুঝব কীভাবে, কোনটা তোমার বিমান?খোকন: চিন্তা কোরো না। যখন আমি বাড়ির ওপর দিয়ে যাব, তখন একটা বোমা বাড়ির ওপর ফেলে যাব। এক দোকানে তিনটি ছেলে গেছে।প্রথম ছেলে: চাচা, চাচা, আমাকে দুইটা চকলেট দিন।চকলেট ছিল দোকানের চিলেকোঠায়। দোকানদার মই নিয়ে খুব কষ্টে সেখানে উঠলেন। তারপর চকলেট নিয়ে আরও কষ্টে নিচে নামলেন।দ্বিতীয় ছেলে: চাচা, চাচা, আমাকেও দুইটা চকলেট দিন।দোকানদার: ও রে হতভাগা, যখন ওপরে ছিলাম, তখন বলতে পারলি না? এখন আবার ওপরে উঠতে হবে।ওপরে উঠে দোকানদার চকলেট নিলেন, তারপর তৃতীয় ছেলেটিকে বললেন, কি রে, তোরও কি ‘দুইটা’ চকলেট লাগবে?তৃতীয় ছেলে: না।দোকানদার নিচে নামলেন।তৃতীয় ছেলে: চাচা, চাচা, আমাকে ‘১০টা’ চকলেট দিন। প্রথম বন্ধু: জানিস, কাল আমি একটা বাঘের সামনে গিয়েছিলাম। কিন্তু বাঘটা আমার কিছু করতে পারেনি।দ্বিতীয় বন্ধু: কেন?প্রথম বন্ধু: চারদিকে লোহার শিক থাকায় বাঘটা আমায় কিছু করতে পারেনি।সংগ্রহ: জ্যোতির্ময় সাহা সপ্তম শ্রেণীমেরিক মডেল স্কুল, কুষ্টিয়া। প্রহরী: এই যে ছোকরা, দেখছো না এই সাইনবোর্ডে লেখা আছে, ‘এই দিঘিতে মাছ ধরা নিষেধ?’ছেলেটি: আমি মাছ ধরছি না। আমার পোষা কেঁচোগুলোকে সাঁতার কাটা শেখাচ্ছি। কর্মচারী: স্যার, গর্ত কাটতে কাটতে যে মাটি উঠবে, তা কোথায় রাখব?মালিক: তাও জানিস না? গর্তটা একটু বড় করে কাটলেই তো মাটি রাখার ব্যবস্থা হয়ে যাবে। মা: পল্টু, তুমি বয়াম থেকে সব লাড্ডু নিয়ে খেয়ে ফেলেছো?পল্টু: না, মা, আমি একটি লাড্ডু রেখেছি।মা: একটা রেখেছো মানে। একটা আর রাখছি কি জন্য?পল্টু: ওটা আমি নাগাল পাইনি, মা। শিক্ষক: আমি ক্লাসে তোমাদের বলেছি, কখন আমের চারা লাগাতে হয়, কীভাবে তার যত্ন নিতে হয়। এবার বলো, কখন আম পাড়তে হয়?ছাত্র: আমগাছের মালিক ঘুমিয়ে থাকলে, স্যার।সংগ্রহ: তানিম আলম কাজীপাড়া, মিরপুর, ঢাকা।