কৌতুক
কোম্পানির মালিক: আপনি আমাদের কোম্পানির জিনিসপত্র ঠিকভাবে বিক্রি করতে পারবেন তো?বিক্রেতা: কেন পারব না স্যার! বলেন তো আপনার কোম্পানিটাও বিক্রি করে দিই। শিক্ষক: পাহাড়ে ওঠার সময় কোমরে দড়ি বাঁধা থাকে কেন?ছাত্র: যাতে কেউ মাঝপথে রাস্তায় পালিয়ে যেতে না পারে। শিক্ষক: সেই তখন থেকে দেখছি তুমি দেখে দেখে লিখছ।ছাত্র: স্যার, আমি চোখ বন্ধ করে লিখতে পারি না! ইতিহাসের শিক্ষক: তোমাদের মধ্যে কে বলতে পারো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?তানহা: আমি বলব স্যার।স্যার: বলো।তানহা: দ্বিতীয় যুদ্ধের আগেই স্যার। শিক্ষক: কী ব্যাপার শুভ্র, তুমি রোজই ক্লাসে দেরি করে আসো, ব্যাপার কী?শুভ্র: কী করব বলেন স্যার, ওই যে চৌরাস্তার মোড়ে লেখা বোর্ড, ‘সামনে স্কুল আস্তে চলুন।’ সবজি বিক্রেতাকে এক মহিলা: যদি কোনো তরকারি খারাপ হয়, রান্না করে তা ফেরত দিয়ে যাব কিন্তু।বিক্রেতা: আপা, সেই সঙ্গে দু-চারটে রুটিও আনবেন কিন্তু।মাসুম হোসেনবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাইশার খালা-খালু জাপান থেকে তাদের বাসায় বেড়াতে এসেছেন। মাইশার আব্বু তাঁদের বলছেন—জাপানের রাস্তাঘাটের মানুষ তো ইংরেজি বোঝে না। তোমরা কোন Language ব্যবহার করো?মাইশার খালু: কেন, body language। গ্রামের এক লোক শহরে এসেছে এক কোম্পানিতে ইন্টারভিউ দিতে—প্রশ্নকর্তা: কম্পানিতে আপনার কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে?গ্রামের লোক: কম পানি কেন, আমার বেশি পানিতে কাজ করারও অভিজ্ঞতা আছে। শেষ পর্যন্ত ছেলেটার দাঁত দিয়ে নখ কাটা বন্ধ করতে পারলাম।—কীভাবে?—যে দাঁত দিয়ে নখ কাটত, সেটাই তুলে ফেললাম।তন্ময় দেওয়ানজীঅষ্টম শ্রেণী, মনিপুর উচ্চবিদ্যালয়।