কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ভদ্রলোক: কী হে, কাল দেখলাম একটা থালা পেতে পয়সা নিচ্ছ, আজ দুটো থালা দেখছি কেন?ভিখারি: আপনাদের দয়ায় পয়সাকড়ি ভালোই পাচ্ছি। তাই একটা ব্রাঞ্চ খুললাম।  বিচারক: এই নিয়ে পাঁচবার তুমি আমার সামনে এলে। এবার তোমাকে তিন বছরের জেল দিলাম। চোর: হুজুর, তাও কিন্তু আমি আপনার চেয়ে ভালো আছি। আমি তো মাত্র পাঁচবার এখানে এলাম। কিন্তু আপনাকে এখানে প্রত্যেক দিনই আসতে হয়!  ছাত্র: স্যার, মোগলাই-পরোটা কেমন খেতে? স্যার: তোমরা চাঁদা তুলে আমায় খাওয়াও। আমি খেয়ে বলব, কেমন খেতে।  বিকেল চারটার সময় সাহেব ঘুম থেকে উঠে তাঁর চাকরকে বলেন—দেখ তো কালু, বাইরে মেঘ করেছে নাকি। কালু বাইরে থেকে ঘুরে এসে সাহেবকে জানায়, আকাশটা খুব অন্ধকার, তাই কিছু দেখতে পেলাম না, সাহেব।  আসামি: হুজুর, আমাকে যদি আর কিছুদিন সময় দেন, আমি যে নির্দোষ তা প্রমাণ করতে পারব। বিচারক: ঠিক আছে, তোমাকে ১৫ বছরের সাজা দিলাম। হাতে অনেক সময় পেলে। ইপাঅষ্টম শ্রেণী, মঈনুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, শেখঘাট, সিলেট। অলি: মা, পাপ্পুর সঙ্গে একটু খেলতে যাই? মা: না। তোমার ওই পাপ্পুকে আমার একটুও ভালো লাগে না। অলি: তাহলে ওকে একটু মারধর করে আসি?  অভি: ডিমের হালি কত? বিক্রেতা: ২৫ টাকা। তবে ফাটাগুলো ১৫ টাকা। অভি: ঠিক আছে, এক হালি ডিম ফাটিয়ে দাও। মাহ্বুবা আক্তার চতুর্থ শ্রেণীআমুয়া-কান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ। কণিকা: মা, একটা লোক রাস্তায় যেতে যেতে চেঁচাচ্ছে। ওকে কি টাকা দিয়ে আসব? মা: কী বলে চেঁচাচ্ছে? কণিকা: আ-ই-স-ক্রি-ম!  জয়: আমাদের বিড়ালটা নিজের নাম বলতে পারে। অনিক: বলিস কী! তা তোদের বিড়ালটার নাম কী? জয়: মিয়াও! শিক্ষক: ‘সমুদ্র’ ‘আকাশ’ অথবা ‘পাহাড়’—যেকোনো একটির ওপর ১০ লাইনের একটি রচনা লেখো। ছাত্র: স্যার, আমি খাতা ছাড়া অন্য কিছুর ওপর লিখতে পারি না। সুমিত দে, অষ্টম শ্রেণী, ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট।